Advertisement

ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ রাকিব হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

 শনিবার রাত ১১টার দিকে ঝিকরগাছা থানার নাভারন এলাকায় এসআরবি-৬,যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় রাকিবের চায়ের দোকানে তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাকিব ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করে তাঁর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন জানান,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।