চট্টগ্রামে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) বন্দর থানাধীন নিমতলা ফ্লাইওভার চেকপোস্টের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি রাশেদুল ইসলাম ওরফে মোঃ রফিকুল ইসলাম ওরফে আজাদ (৪৫)।
পুলিশ জানায়, বন্দর থানার ওসি মোঃ আবদুর রহিমের নেতৃত্বে এসআই (নিঃ) ইমরান ফয়সাল সঙ্গীয় ফোর্সসহ ১১টা ৩০ মিনিটে ওই চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় রাশেদুলকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকে একটি কালো রঙের কাঁধ ব্যাগ ও ব্যাগে থাকা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানটি হয়েছে সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) এর তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়।
এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আগে একাধিক মামলা আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
জনপ্রিয়


















