Advertisement

চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর

চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর
সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে চট্রগ্রাম জেলার শীতার্ত ও অসহায় মানুষের শীত নিবারণের লক্ষ্যে ২০০ পিস কম্বল প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। মঙ্গলবার চট্রগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহিদুল ইসলাম মিঞা – এর নিকট আনুষ্টানিকভাবে এই কম্বলগুলো হস্তান্তর করা হয় । কম্বল হস্তান্তরকালে আশা’র পক্ষ থেকে সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব নাছির উদ্দীন বলেন, “আশা” শুধু ঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয় বরং প্রতিষ্টালগ্ন থেকেই দেশের যে কোন দুযোর্গ ও সংকটে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে । তীব্র শীতে জেলার প্রান্তিক, দু:স্থ ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কম্বলগুলো প্রকৃত দুস্থদের হাতে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি । এ সময় জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিঞা মানবিক এই উদ্যোগের জন্য আশা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন আশা’র রিজওনাল ম্যানেজার জনাব শফিকুল করিম সরকার ,সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব হুমায়ুন কবির খুলশী সদর ব্রাঞ্চ অন্যান্য কর্মী ও কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য প্রতি বছরই দেশের দরিদ্রজনগোষ্ঠীর শীত কষ্ট লাঘবে আশা’র পক্ষ থেকে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় ।
জনপ্রিয়
Advertisement
চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর

চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর