Advertisement

সাবেক এমপি হিরু গ্রেপ্তার

সাবেক এমপি হিরু গ্রেপ্তার

নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বুধবার (১৮ নভেম্বর) এসআরবি সূত্রে এ তথ্য জানা গেছে।

এসআরবি জানায়, আজ সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-১ এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফার নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে যায়।

জনপ্রিয়