Advertisement

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর
পুলিশ লাইনের সামনের সড়কে থানার ‘পিকআপ ভ্যান’ রেখে হোটেলে ভাত খাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ফিরে এসে দেখেন তাদের গাড়িটি আর নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে  লাপাত্তা হয়ে যান।

আজ বুধবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুলের জেলা পুলিশ লাইন এলাকার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশের গাড়ি প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ  বলেন, হালিশহর থানার টহল দলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে। গাড়িতে তিনজন পুলিশ সদস্য ছিলেন। তারা গাড়িটি সড়কে রেখে হোটেলে খেতে গিয়েছিলেন। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন- তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জনপ্রিয়
Advertisement
সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির