Advertisement

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছেন কেন্দুয়ার কৃতী সন্তান: রোটারিয়ান নাজমুল হাসান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছেন কেন্দুয়ার কৃতী সন্তান: রোটারিয়ান নাজমুল হাসান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করে একের পর এক গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্মেলন কাভার করার বিরল অভিজ্ঞতা অর্জন করেছেন নেত্রকোণার কেন্দুয়ার কৃতী সন্তান, বিশিষ্ট লেখক, কলামিস্ট, রাষ্ট্রচিন্তক, রাজনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রোটারিয়ান এম নাজমুল হাসান।সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা ও তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কাভার করে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে অংশগ্রহণ দেশে ফিরেছেন তিনি।পরপর দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের গণমাধ্যমে আন্তর্জাতিক বিষয়াবলি তুলে ধরার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা ও পেশাগত সক্ষমতার স্বাক্ষর রেখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং কেন্দুয়া, আটপাড়া তথা নেত্রকোণাসহ পুরো দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। গত ১২ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক সম্মেলনে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রধান ভেন্যু ছিল ঐতিহাসিক কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টার (QSNCC)। এবারের প্রতিপাদ্য ছিল ‘Thailand’s New Horizons Empowering People, Building Resilience’। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ডিজিটাল রূপান্তরসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্মেলনে বিশেষ গুরুত্ব পায়। এই সম্মেলনে Reporters 24-এর প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ আলোচনা, নীতিনির্ধারণী ভাবনা এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন রোটারিয়ান এম নাজমুল হাসান।পরবতীতে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) কাভার করেন তিনি। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, জলবায়ু অর্থায়ন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার এবং বৈশ্বিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।বিশেষ করে সম্মেলনের গুরুত্বপূর্ণ আয়োজন ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট, বাংলাদেশ প্যাভিলিয়নের কার্যক্রম, জলবায়ু অর্থায়ন এবং লস অ্যান্ড ড্যামেজ ইস্যুতে বাংলাদেশের অবস্থান তাঁর সংবাদ সংগ্রহের বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের দাবি, প্রত্যাশা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভিমতও তাঁর প্রতিবেদনে স্থান পায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। তাই আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের ন্যায্য অধিকার, ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়নের বিষয়গুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরাকে তিনি তাঁর সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখেছেন।

দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা প্রসঙ্গে রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অত্যন্ত গর্ব ও দায়িত্বের বিষয়। IMF ও বিশ্বব্যাংকের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি এবং কপ৩১-এ জলবায়ু সংকট ও বাংলাদেশের ন্যায্য দাবিগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু সংকট মোকাবিলায় অভিজ্ঞতা, সাধারণ মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক পরিসরে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্বদরবারে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত অর্জনের চেয়ে দেশের প্রতিনিধিত্ব এবং পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করাকেই তিনি বেশি গুরুত্ব দেন। তিনি এ অর্জনের পেছনে অনুপ্রেরণা সাংবাদিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, রোটারিয়ান এম নাজমুল হাসান অনলাইন নিউজ পোর্টাল ‘Reporters 24’-এর নির্বাহী সম্পাদক। লেখালেখি, কলাম, রাজনীতি, রাষ্ট্রচিন্তা ও সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে কাজ করার মাধ্যমে তিনি নিজের পেশাগত পরিসরকে আরও বিস্তৃত করেছেন। পরপর দু-মাসে IMF-World Bank-এর বার্ষিক সভা এবং জাতিসংঘের কপ৩১-এর মতো দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন সরেজমিনে কাভার করার অভিজ্ঞতা তাঁর সাংবাদিকতা জীবনে একটি উল্লেখযোগ্য সংযোজন। তাঁর এই আন্তর্জাতিক সম্পৃক্ততা ও অর্জনে সাংবাদিক, লেখক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাঁরা মনে করেন, মফস্বল জনপদ থেকে উঠে এসে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। এতে নতুন প্রজন্মের সাংবাদিকদের মধ্যেও আন্তর্জাতিক সাংবাদিকতা ও পেশাগত উৎকর্ষ অর্জনের আগ্রহ তৈরি হবে। কেন্দুয়ার মাটি থেকে আন্তর্জাতিক অঙ্গন রোটারিয়ান এম নাজমুল হাসানের এই পথচলা শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি সাংবাদিকতার সম্ভাবনা, সাহস ও বৈশ্বিক পরিসরে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থান তুলে ধরার এক অনুপ্রেরণামূলক অধ্যায়।

জনপ্রিয়
Advertisement
সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির