Advertisement

যশোরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

যশোরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
যশোরের অভয়নগরে ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় রুস্তম মোড়ল (৭০) নামে এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুস্তম মোড়ল অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের মোড়লপাড়ার মৃত রাহেন উদ্দিন মোড়লের ছেলে। মামলার অভিযোগে জানা যায়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে রুস্তম মোড়ল ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। পরে প্রতিবেশী শাহানারা বেগম বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে তিনি পালিয়ে যান। এ সময় শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।
জনপ্রিয়
Advertisement
সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির