চৌগাছা থানার নতুন ওসি মেহেদী হাসান
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- চৌগাছা, যশোর
যশোরের চৌগাছা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেহেদী হাসান। বুধবার (১৮ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।
এর আগে মেহেদী হাসান ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে বদলি হয়ে তিনি চৌগাছা থানায় যোগ দিলেন।
নতুন ওসির কাছে চৌগাছা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর প্রত্যাশা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার প্রতি গুরুত্ব দেবেন নতুন ওসি। পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সুসম্পর্ক গড়ে তুলতেও ভূমিকা রাখবেন তিনি।
জনপ্রিয়


















