Advertisement

চবি’র সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চবি’র সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মেধাভিত্তিক ও  আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের মানুষের যাতায়াত ব্যবস্থা এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি তথা হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে আমার ব্যক্তিগত আবেগ ও আত্মিক সম্পর্ক জড়িয়ে রয়েছে। আমার মা-বাবা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক কেবল দায়িত্বের নয়, ৬০ বছরের এই গৌরবময় ইতিহাসে এটি পারিবারিকভাবে আমার আত্মার সম্পর্ক।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিজের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলাল বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশের পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি সবসময় পাশে আছি এবং এই বিশ্ববিদ্যালয়ের অপার সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় আরো এগিয়ে নিতে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী মীর হেলাল আরও আশা প্রকাশ করেন যে, শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশসেরা প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও একটি বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি।

প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব বেলুন ও ফেস্টুন ওড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আল্ ফোরকান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়
Advertisement
সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির