Advertisement

সিরাজদিখান বাজারে স্বপ্ন সুপার শপের উদ্বোধন

সিরাজদিখান বাজারে স্বপ্ন সুপার শপের উদ্বোধন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বপ্ন সুপার শপের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার সিকদার শপিং কমপ্লেক্সের নিচতলায় শাখাটির উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে সুপার শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এ সময় বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন,উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর,স্বপ্ন সুপার শপের সিরাজদিখান শাখার কর্ণধার সাজ্জাদ নুর ও মাহমুদুর রহমান উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে স্বপ্ন সুপার শপের পক্ষ থেকে গ্রাহকদের জন্য বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সামগ্রী এক জায়গায় সুলভ মূল্যে  কেনাকাটার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় ক্রেতাদের মধ্যে নতুন শাখাটি নিয়ে আগ্রহ দেখা গেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, গ্রাহকদের উন্নত সেবা ও মানসম্মত পণ্য সরবরাহের লক্ষ্যে এ শাখা চালু করা হয়েছে। উদ্বোধনী অফারের মাধ্যমে ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। শাখাটি সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে।
জনপ্রিয়
Advertisement
সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির