Advertisement

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

আলমগীর হোসেন বেনাপোল।।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে সীমান্ত ঘেষা বেনাপোলের পুটখালী সীমান্তে  সমাবেশ ও বিক্ষোভ করেছে  শার্শা উপজেলা বিএনপি।

বুধবার বিকেল ৪টায় পুটখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি, মফিজুর রহমান ৷

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,যশোর জেলা বিএনপির সভাপতি, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন খোকন, যশোর-১ আসনের ধানের শীষের সারথি আলহাজ্ব নুরুজ্জামান লিটন,
বক্তব্য রাখেন  শারশা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, উপদেস্টা খাইরুজ্জামান মধু, মোস্তাফিজ্জোহা সেলিম, এ্যাড.মোস্তফা কামাল মিন্টু, দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
সমাবেশ শেষে পুটখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অতিথির বক্তব্যে সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দেশের যেকোনো প্রান্তে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এ জন্য দলের নেতাকর্মীদের সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপি নেতা  এ্যাড:মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ও কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং প্রচার সম্পাদক নজরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম,  বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি এএসএম মাহবুবুল আলম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সরদার ও সহসভাপতি সরোয়ার হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। অনুষ্ঠানে উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম ও যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শার্শা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জনপ্রিয়
Advertisement
সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির