পুতিনের প্রশংসায় ট্রাম্প
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এপেক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে তিনি রুশ নেতার ভূয়সী প্রশংসা করেন।
সিএনএন জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সঙ্গে নিয়ে বৈঠককক্ষে প্রবেশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত উষ্ণভাবে করমর্দন করেন। তবে বৈঠক চলাকালে বা এর আগে-পরে পুতিনকে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। একজন মার্কিন কর্মকর্তা এই আলোচনাকে একটি পৃথক দ্বিপক্ষীয় বৈঠক হিসেবে উল্লেখ করেছেন।
জানা গেছে, এই বৈঠকের পর বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিটে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন ট্রাম্প ও পুতিন।
জনপ্রিয়


















