Advertisement

মুন্সীগঞ্জের চার পয়েন্টে সকাল থেকেই যুবদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও সরব উপস্থিতি

মুন্সীগঞ্জের চার পয়েন্টে সকাল থেকেই যুবদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও সরব উপস্থিতি

​কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া যাত্রী ছাউনিতে, শ্রীনগর উপজেলার বেজগাঁও ও ছনবাড়ী যাত্রী ছাউনি এবং সিরাজদিখান উপজেলার নিমতলা যাত্রী ছাউনিতে পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।

​মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন।

​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ ইসরাফিল, লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব পাভেল মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য রাজু আহমেদ, যুবদল নেতা বাবু, সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, লোকমান হোসেন, আলী আকবর এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সোহাগ আহমেদসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

জনপ্রিয়
Advertisement
স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে সিএসও নেটওয়ার্ক

স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে সিএসও নেটওয়ার্ক