Advertisement

চমেকে পিজিটিডি’র বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক

চমেকে পিজিটিডি’র বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিশু বিভাগে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (পিজিটিডিএ) এ আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এরপর শিশু বিভাগের জরুরি চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়। প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন তাৎক্ষণিকভাবে ৬টি অক্সিজেন কনসেনট্রেটরের পুরো ব্যয় ব্যক্তিগতভাবে বহন করেন। পরে আরও ৪টি কনসেনট্রেটর দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। চসিক প্রশাসকের কাছ থেকে শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মুসা মিয়া এবং অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী আনুষ্ঠানিকভাবে কনসেনট্রেটর গুলো গ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন ও অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ। তাঁরা ট্রেইনি চিকিৎসকদের এ সময়োপযোগী ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পিজিটিডিএর সাধারণ সম্পাদক ডা. মোনায়েম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. তানভীর হাবিব। বক্তারা হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের আধুনিকায়ন ও রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে একমত হন। এই সহায়তার জন্য তাঁরা চসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. ইমরোজ উদ্দীন, অধ্যাপক ডা. সৈয়দ মাহতাবুল ইসলাম, ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ডা. মো. ফয়েজুর রহমান, ডা. ইফতেখার আহমেদ, ডা. আসহাব মেহেরাজ, ডা. মাহমুদুল হাসান, ডা. মাহফুজ, ডা. সামিউল করিম, ডা. রাকেশ, ডা. আবরার, ডা. সমীরণ ও ডা. জেরিন। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সংগঠনের সদস্যরাও ছিলেন।
জনপ্রিয়
Advertisement
যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে ৩৪ লাখ টাকার মালামাল আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক

যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে ৩৪ লাখ টাকার মালামাল আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক