এসএসসি পাসে ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

এসএসসি পাসে ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

বাংলাদেশ পুলিশ বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। অনলাইনে ১৩ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ ০৮ অক্টোবর ২০২৬ পদ সংখ্যা ১টি লোকবল নিয়োগ জেলাভিত্তিক চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ১৩ অক্টোবর ২০২৬ আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৬ অফিশিয়াল ওয়েবসাইট https://www.police.gov.bd আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে

শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

শারীরিক যোগ্যতা: সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি । আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। উভয় ক্ষেত্রে প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬   সূত্র-ঢাকা পোস্ট

জনপ্রিয়
Advertisement
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের