ঠাকুরগাঁওয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানা পুলিশের গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে আসামিদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা এবং ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে ভূল্লী থানার কুমারপুর বসিরপাড়া এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কুমারপুর বসিরপাড়ার মোঃ শহিদ ও মোছাঃ হাসিনা বেগমের ছেলে মোঃ নজরুল ইসলাম (২৬) এবং বড় বালিয়া হাজীপাড়ার মোঃ বদিউল আলমের ছেলে মোঃ হুমায়ুন (১৯)।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২, তারিখ: ১৬/১০/২০২৬ খ্রিঃ)।
অন্য এক অভিযানে কুমারপুর বসিরপাড়া থেকেই ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কচুবাড়ী এলাকার মৃত আফাজ উদ্দিন ও মোছাঃ জমিলা খাতুনের ছেলে মোঃ আকবর (৩৮) এবং বসিরপাড়া এলাকার মৃত উমের আলী ও মৃত উলুমার ছেলে মোঃ জয়নাল (৪০)।
এ বিষয়ে ভূল্লী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় পৃথক আরেকটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৩, তারিখ: ১৭/১০/২০২৬ খ্রিঃ)।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয়
















