পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- পীরগঞ্জ, ঠাকুরগাঁও
শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চালের ডিও (Delivery Order) বিতরণ ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।
সভায় উপজেলার ১২০টি পূজা মণ্ডপ/মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি ত্রাণ তহবিলের চালের বরাদ্দ পত্র (ডিও) তুলে দেওয়া হয়। প্রতিটি পূজা মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে উপজেলার ১২০টি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে মন্দির প্রতি ১ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উক্ত ডিও বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জিয়াউল ইসলাম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মোঃ তারিফুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও),বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়


















