Advertisement

সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপনের সময় বিরোধীদলের সদস্যরা উপস্থিত থাকবেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আইনমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ওই দুই বাংলাদেশীকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র না দেখে মন্তব্য করা সমীচীন হবে না।

আইনমন্ত্রী আরও বলেন, সৌদি সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা ও বৈধতা এবং ভিয়েনা কনভেনশনের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা না করে এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না।

এর আগে আইনমন্ত্রী শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।