Advertisement

অভিষেকের বিশ্ব রেকর্ড

অভিষেকের বিশ্ব রেকর্ড

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক গড়লেন অভিষেক শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে শুধু দলকে এগিয়ে নেয়াই নয়, গড়েছেন বিশ্ব রেকর্ডও। টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করে পেছনে ফেলেছেন সতীর্থ সূর্যকুমার যাদবকে।

অভিষেকের এই কীর্তি তাকে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করা ব্যাটারদের তালিকায়ও জায়গা করে দিয়েছে। এই তালিকায় আগে থেকেই আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।

চলতি বছর অভিষেকের ব্যাটে ধারাবাহিকভাবে রান এসেছে। ৩২ ম্যাচে ২৯.৭০ গড়ে তার সংগ্রহ ৯২১ রান। স্ট্রাইক রেট ২০৬.৫০। এ সময়ে একটি সেঞ্চুরির পাশাপাশি আটটি অর্ধশতকও পেয়েছেন তিনি। বড় শট খেলার সামর্থ্যও দেখাচ্ছেন নিয়মিত। এ বছর তার ছক্কার সংখ্যা ৬৮, যা এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সূর্যকুমার যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ছয় ওভারেই ঝড় তোলার ক্ষেত্রেও অভিষেকের জুড়ি মেলা ভার। এখন পর্যন্ত সপ্তমবারের মতো কোনো টি-টোয়েন্টি ম্যাচের পাওয়ারপ্লেতে ৫০ রানের বেশি করেছেন তিনি। অন্য কোনো ব্যাটার এই কীর্তি একাধিকবার করলেও দুবারের বেশি করতে পারেননি কেউ।

জনপ্রিয়