স্বেচ্ছাসেবক দল নেতাকে মাদকব্যবসায়ী আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদে বালিয়াকান্দিতে মানববন্ধন
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- বালিয়াকান্দি, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাজনৈতিক প্রতিহিংসায় হেয় প্রতিপন্ন করতে স্বেচ্ছাসেবক দলের নেতা অপুকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল চর ফরিদপুর গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার। মানববন্ধনে নারী-পুরুষসহ এলাকার শতাধিক মানুষ অংশ নেন। এসময় বক্তৃতা করেন আফরোজা খাতুন, লিটন শেখ, সোহেল শেখ, কামরুল শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন পরিকল্পিতভাবে অপুকে ফাঁসানোর চেষ্টা করছে। সে মাদক ব্যবসা তো দূরের কথা, মাদকের বিরুদ্ধে সবসময় কথা বলে। রাজনীতি করে বলেই তাকে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে ছোট করা হচ্ছে। বক্তারা অবিলম্বে এই মিথ্যা অপপ্রচার বন্ধ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জনপ্রিয়


















