Advertisement

ক্ষেতলালে জুয়ার আসর থেকে ৫ জন গ্রেপ্তার

ক্ষেতলালে জুয়ার আসর থেকে ৫ জন গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার তাস, নগদ টাকা ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ধামসুন্ডা-মোলামগাড়ী থেকে শিবপুরগামী সড়কের পাশে নির্মাণাধীন এমটি শিবপুর বীজ হিমাগারের শ্রমিকদের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চ্যাংমারী (ডাঙ্গাপাড়া) গ্রামের এহিয়ার ছেলে মো. মনিরুজ্জামান (২৭), মহিদুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন (২২), মফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০), সিদ্দিক হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন (২০) ও হাসু মিয়া (২৪)। তাঁরা সবাই নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা।

পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার তাস, নগদ টাকা ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
১৫০ কিমি গতিতে এগোচ্ছে অর্ণব, বাংলাদেশে প্রভাব কতটা?

১৫০ কিমি গতিতে এগোচ্ছে অর্ণব, বাংলাদেশে প্রভাব কতটা?