কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- কলারোয়া, সাতক্ষীরা
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়। ‘ঘর থেকে শুরু করি করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ -এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি ছাড়াও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, পিআইও অফিসের রফিকুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ। এর আগে দিবসের শুরুতে একটি র্যালি বের করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপণে এক দর্শনীয় মহড়া প্রদর্শন করে।
জনপ্রিয়


















