Advertisement

স্থানীয় সিএসও এবং এর নেটওয়ার্কসমূহের সক্ষমতা উন্নয়নে এনাবেল প্রকল্পের উদ্যোগ

স্থানীয় সিএসও এবং এর নেটওয়ার্কসমূহের সক্ষমতা উন্নয়নে এনাবেল প্রকল্পের উদ্যোগ
স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, সরকারের সঙ্গে সমন্বয় জোরদার এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাগেরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘এম্পায়ারিং নেটওয়ার্স ফর অ্যাডভোকেসি এন্ড বেটার লোকাল এনাবেলিং এনভাইরোনমেন্টস’ (ENABLE) প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুইডেনের সহায়তায় ও হেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে এবং মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা সিএসও নেটওয়ার্কের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর রোজ বুধবার সকাল ১১.৩০ টায় এ সভার আয়োজন করা হয়। সভায় ‘উন্নয়ন প্রক্রিয়ায় নারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং তরুণদের সম্পৃক্তকরণ’ শীর্ষক ENABLE প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রাথমিক কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সিভিল সোসাইটি সংগঠনগুলোর সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই ENABLE প্রকল্পের মাধ্যমে সহায়কমূলক পরিবেশ তৈরির পাশাপাশি সংগঠনগুলোর দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শরণখোলা উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সভাপতি সাবেরা সুলতানা এর সভাপতিত্বে সভায় সিএসও নেটওয়ার্ক এর পক্ষে প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন ENABLE প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার দেবাশীষ কুমার ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার জনাব মেজবাহ উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস; জেলা সমবায় কর্মকর্তা জনাব এস এম আনিসুর রহমান; অতিরিক্ত উপ-পরিচালক কৃষি জনাব রমেশ চন্দ্র ঘোষ; উপ-পরিচালক সমাজসেবা জনাব সনত কুমার নাথ; উপ-পরিচালক মহিলা জনাব সাইফুল ইসলাম; উপ-পরিচালক যুব উন্নয়ন মোঃ আব্দুল কাদের; স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব স্থানীয় সরকারি বিভাগ-এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুর রশীদ; বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, কোডেকের ফোকাল পার্সন মাহবুবুর রহমান সুজন, হেলভটাস বাংলাদেশ সিনিয়র প্রকল্প কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ। সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে নাগরিক সমাজের ভূমিকা, জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া এবং সরকারি প্রতিষ্ঠান ও সিএসওগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সিএসও নেটওয়ার্ক এর সদস্যবৃন্দ, সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থা থেকে জানানো হয়, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৩ বছর মেয়াদে বাগেরহাট জেলার ৩ টি উপজেলা মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা  ENABLE প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। এ মেয়াদে স্থানীয় নাগরিক সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, অধিকারভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সবশেষে স্থানীয় পর্যায়ে টেকসই নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
জনপ্রিয়