Advertisement

জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’

জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘Finরঙ ২৬’।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মনোমুগ্ধকর এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকদের সূত্রে জানা যায়, ফিন্যান্স বিভাগ প্রতিষ্ঠার পর এবারই প্রথম এত জাঁকজমকপূর্ণভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল আয়োজক ছিল ফিন্যান্স বিভাগের ১৮তম ব্যাচ, বা বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. বায়োজিদ আলী বলেন, “একাডেমিক ব্যস্ততার কারণে প্রতিবছর এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয় না। আমরা চাই, শিক্ষার্থীরা প্রতিবছর এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে, যা তাদের একঘেয়েমিপূর্ণ পড়াশোনার ক্লান্তি দূর করতে সহায়তা করবে।”

এ সময় বিভাগে প্রতিবছর এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রাখার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

ফিন্যান্স বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ হোসেন বলেন, “ফিন্যান্স বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা একটি বিভাগ হলেও সচরাচর এখানে কোনো প্রোগ্রাম হয় না বললেই চলে। ফলে আমাদের সারা বছর ক্লাস, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনের মধ্য দিয়ে কাটাতে হয়। এই একাডেমিক ব্যস্ততার বাইরে গিয়ে এবার প্রথম এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আশা করি, অনুষ্ঠানটি উদযাপনের মাধ্যমে আমরা একাডেমিক ক্লান্তি কাটিয়ে আবার সতেজ মনে পড়াশোনায় মনোনিবেশ করতে পারব।”

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দলীয় নৃত্য, সংগীত পরিবেশনা, নাটক, বিভিন্ন ধরনের খেলাধুলা ও র‍্যাফেল ড্র। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. বায়োজিদ আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্যসহ ফিন্যান্স বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন