Advertisement

যশোর সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, বিড়ি, ওষুধ ও কসমেটিক্সসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫১টি ভারতীয় শাড়ি, তিনটি কম্বল, একটি চাদর, দুই প্যাকেট ফুসকা, ৪৮৩ পিস চকলেট, ৪০ পিস ওষুধ, ৪৯০ প্যাকেট পাতার বিড়ি ও ৩১৩টি কসমেটিক্স সামগ্রী। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
Advertisement
জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ

জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ