Advertisement

কেন্দুয়ায় ইয়াবাসহ যুবক আটক, পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

কেন্দুয়ায় ইয়াবাসহ যুবক আটক, পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভাধীন টেঙ্গুরী এলাকায় ৭৮০ পিস ইয়াবাসহ শফিক (২২) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আটকের পর তাকে সন্দেহ মনে হলে ওই যুবকের দেহ তল্লাশি করে ৫ টি ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করেন তাঁরা।  ঘটনাটি বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে কেন্দুয়া-নেত্রকোণার আঞ্চলিক মহাসড়কের কেন্দুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের টেঙ্গুরী এলাকার জাহাঙ্গীরের মনোহারি দোকানের সামনের পাকা রাস্তায়। পরে স্থানীয় লোকজন কেন্দুয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৭৮০ পিস ইয়াবাসহ ওই যুবককে থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকার মতো। আটককৃত যুবক পার্শ্ববর্তী মদন উপজেলার কদমশ্রী গ্রামের আব্দুল হেকিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া থেকে একটি মোটরসাইকেল যোগে নেত্রকোণার দিকে যাওয়ার সময় ওই যুবক চলতি মোটরসাইকেলটি থেকে লাফ দিয়ে নেমে পড়ার সাথে সাথে চালক তার ও আরেক আরোহী চোর বলে চিৎকার করার সাথে শফিক নামের যুবককে আটক করেন স্থানীয় জনতা, পরে তার কথাবার্তা, আচরণ অস্বাভাবিক মনে হলে স্থানীয়রা ওই যুবকের দেহ তল্লাশি করে ৫টি ইয়াবার প্যাকেট উদ্ধার করেন সাথে সাথেই স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে তাঁরা ঘটনাস্থলে এসে ৭৮০ পিস ইয়াবাসহ ওই যুবককে থানায় নিয়ে আসেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেঙ্গুরী এলাকার লোকজন মদন উপজেলার কদমশ্রী গ্রামের আব্দুল হেকিমের ছেলে মো. শফিককে আটক করে তার কাছ থেকে ৫টি ইয়াবার প্যাকেট উদ্ধার করেন। বিষয়টি জানানোর সাথে সাথেই ফোর্স নিয়ে ৭৮০ পিস ইয়াবাসহ ওই যুবককে থানায় নিয়ে এসেছি, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয়