ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিনসহ আটক ৪
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকাসহ চারজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১২ নভেম্বর ২০২৬ তারিখ রাতে পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঠাকুরগাঁওয়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১. মো. রবিন ইসলাম (২৭), পিতা- মো. আবু বকর সিদ্দিক, সাং- মুন্সিপাড়া।
২. রিপন ইসলাম (২৮), পিতা- মৃত আব্দুল জব্বার, মাতা- মৃত রুবি বেগম, সাং- মুন্সীপাড়া।
৩. শ্রী সতীশ চন্দ্র বর্মন (৩৮), পিতা- শ্রী হরিপদ বর্মন, মাতা- কোকিলা রানী, সাং- আকসা ডাক্তারপাড়া।
৪. মোসাম্মৎ হাসি আক্তার, পিতা- মোহাম্মদ দয়াল, সাং- মুসলিম নগর (শান্তিনগর)।
চারজনেরই থানা ও জেলা ঠাকুরগাঁও।
গোয়েন্দা সূত্র জানায়, মূল অভিযুক্ত রবিন দীর্ঘদিন ধরে গোপনে ও সুকৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সে নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে পুরো সদর এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল, যার ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল এবং এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, মাদকের এই নেটওয়ার্কের সাথে আর কারা জড়িত রয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়


















