Advertisement

কেন্দুয়ায় সরিষার বীজ ও সার বিতরণ

কেন্দুয়ায় সরিষার বীজ ও সার বিতরণ
নেত্রকোনার কেন্দুয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও সানজিদা চৌধুরী। এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮’শ উপকারভোগী প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মাহবুব আলম খান মহসিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
Advertisement
বাগেরহাট প্রেসক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

বাগেরহাট প্রেসক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন