যশোরে আ.লীগ ও ছাত্রলীগের দুজন আটক
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:২৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- যশোর
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শহরের পালবাড়ি গাজিরহাট রোড এলাকার কর্নেল সোহরাব আলী খানের মেয়ে নাসিমা সুলতানা (মহুয়া) এবং শংকরপুর আশ্রম মোড় এলাকার কামাল হোসেন তুহিনের ছেলে রোহান।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমা সুলতানা মহুয়া শহর আওয়ামী লীগের কর্মী এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী ছিলেন। এর আগে তিনি কয়েক দফা আটক হয়েছিলেন। অন্যদিকে রোহান ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যশোর আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয়



















