দেশীয় তৈরী এলজিসহ গ্রেপ্তার ১
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৪১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সিএমপি আকবরশাহ থানার বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরী এলজিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ নাজের হোছাইনের নেতৃত্বে এসআই কিরন, এএসআই মেজবাহ্ উদ্দিনসহ অফিসার ফোর্স ওইদিন চেকপোস্ট-৪৪ (দিবা) ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনাকালে ০২টি দেশীয় তৈরী এলজিসহ ওমর ফারুককে (৪২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ থানার জয়নারায়নপুর ডাকঘরের কৃষ্ণারামপুর পন্ডিত বাড়ীর আবুল আজাদ ও শামীমা আক্তার পারুলের ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আকবরশাহ্ থানায় মামলা নং-১১, তারিখ ১১/১১/২০২৬ইং, ধারা ১৯(এ), The Arms Act 1878 রুজু করা হয়েছে। পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয়



















