Advertisement

কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নেত্রকোণার কেন্দুয়ায় রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ে এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি ২০২৬ সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার আগে থেকেই প্রস্তুতি ছিল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের। পরীক্ষা শুরু হওয়ার আগেই পরীক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন এবং শেষ পর্যন্ত কেন্দ্র পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও টেঙ্গুরী সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী মো. জসিম উদ্দিন আহমেদ খোকন। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, উপজেলায় প্রায় শতাধিক কিন্ডারগার্টেন গুণগত মানের শিক্ষাদান করে আসছে। ইতিমধ্যে প্রায় বেশিরভাগ কিন্ডারগার্টেন সরকার কতৃক নিবন্ধন ও পাঠদানের অনুমোদন পেয়েছে। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন গঠন হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানগুলো একটি কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। প্রাথমিক স্তরের মেধাবী মুখগুলো এখন কিন্ডারগার্টেন থেকেই বের হয়ে দেশের স্বনামধন্য সরকারি/বেসরকারি বিদ্যালয়ে পড়ালেখা করছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন জসিম উদ্দিন আহমেদ খোকন। এছাড়াও কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, আল নূর কিন্ডারগার্টেনের আবু সুয়েম ভূইয়া, পরীক্ষা নিয়ন্ত্রকে নতুত কুড়ি কিন্ডারগার্টেনের মেজবা উদ্দৌজা, হল সুপার মো. ওয়াজেদ আলী, নাজমা আক্তার প্রমূখ। এবারের বৃত্তি পরীক্ষায় প্লে শ্রেণির ৩৬ জন, নার্সারীর ৩৬ জন, প্রথম শ্রেণির ৩০ জন, দ্বিতীয় শ্রেণির ২২ জন তৃতীয় শ্রেণির ১৫ ও চতুর্থ শ্রেণির ১৬ জনসহ মোট ১৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
Advertisement
উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রতিমন্ত্রী হেলাল

উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রতিমন্ত্রী হেলাল