Advertisement

আইইবি চট্টগ্রাম কেন্দ্র নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল করিম, সম্পাদক পদে রাশেদ আলম বিজয়ী

আইইবি চট্টগ্রাম কেন্দ্র নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল করিম, সম্পাদক পদে রাশেদ আলম বিজয়ী
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী প্রকৌশলী মো. নুরুল করিম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯৭ ভোট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দিবাগত রাত ২টায় স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সম্মানী সম্পাদক (সেক্রেটারি): এ পদে প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম ৮৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কেন্দ্রীয় কাউন্সিল সদস্য: চট্টগ্রাম কেন্দ্র থেকে নির্বাচিত চারজনের মধ্যে তিনজনই বিএনপিপন্থী। প্রকৌশলী সেলিম মো. জানে আলম সর্বোচ্চ ১,০৫২ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। আইইবি কেন্দ্রীয় উপদেষ্টা, চুয়েটের বোর্ড মেম্বার ও পিডিপির সাবেক প্রধান প্রকৌশলী মো. ইকবাল করিম ৭৭২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ভাইস চেয়ারম্যান: একাডেমিক অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট: কামাল উদ্দিন আহমেদ (১,২০৩ ভোট) অ্যাডমিনিস্ট্রেশন, প্রফেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার: মো. সাখাওয়াত হোসাইন (৯৫১ ভোট) স্থানীয় কাউন্সিল সদস্য: এ পদে বিএনপি ২৪ জন, জামায়াতে ইসলামী ৫ জন এবং স্বতন্ত্র ১ জন বিজয়ী হয়েছেন। বিএনপি থেকে উল্লেখযোগ্যরা হলেন জাহাঙ্গীর আলম, আবু জাফর, সুজিত কুমার নন্দী ও প্রকৌশলী মো. কামরুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ভাস্কর দাশ গুপ্ত। প্রতিক্রিয়া: কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও চট্টগ্রাম ওয়াসা’র এম ডি, সেলিম মো. জানে আলম বলেন, “উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় এবং ভোটাররা আমাদের ওপর আস্থা রাখায় নবনির্বাচিতদের পক্ষ থেকে চট্টগ্রামের সকল প্রকৌশলীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি আরও বলেন, আগামী দিনে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং আইইবি চট্টগ্রাম কেন্দ্রকে আরও গতিশীল করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ কাজ করবেন।
Advertisement
উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রতিমন্ত্রী হেলাল

উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রতিমন্ত্রী হেলাল