Advertisement

যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট: ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২

যশোরে পুলিশের ৫৪ চেকপোস্ট: ৩২ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২
যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও নাশকতা প্রতিরোধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে ৫৪টি চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৯১২টি যানবাহন তল্লাশি করে ৩২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া ২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা, দুজনকে গ্রেপ্তার এবং ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার বিকেল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক,মোড় ও প্রবেশপথে বিশেষ তল্লাশি শুরু হয়। এ সময় যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযান শেষে রাত ৯টার দিকে যশোর শহরের মণিহার এলাকায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি বলেন,নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। সম্প্রতি যশোর আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে নয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মিরাজুল ইসলাম আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম,কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন

মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন