Advertisement

বিশ্ব ডায়াবেটিস দিবসে জেকে লাইফস্টাইলের ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ ক্যাম্পেইন

বিশ্ব ডায়াবেটিস দিবসে জেকে লাইফস্টাইলের ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ ক্যাম্পেইন

সচেতনতা র‍্যালি, বিনামূল্যে গ্লুকোজ পরীক্ষা, HOMA-IR টেস্টে বিশেষ ছাড় ও আলোচনা সভার আয়োজন
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিশেষ ক্যাম্পেইন
পরিচালনা করেছে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইল। ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো
হয়’ শীর্ষক এই ক্যাম্পেইনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের
গুরুত্ব তুলে ধরা হয়।
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর আফতাবনগরে সকাল ৬টায় সচেতনতামূলক র‍্যালির
মাধ্যমে ক্যাম্পেইন শুরু করা হয়। এরপর আফতাবনগরের আড্ডার মোড়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে
রক্তে গ্লুকোজ পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতনতা বাড়াতে
HOMA-IR টেস্টে বিশেষ ছাড়ের কুপন বিতরণ করা হয়। এবং ডা. জাহাঙ্গীর কবির সেখানে উপস্থিত হয়ে
সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন।
এ উপলক্ষে জেকে লাইফস্টাইলের আফতাবনগরস্থ প্রধান কার্যালয়ে ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ শীর্ষক
সেমিনারেও ডা. জাহাঙ্গীর কবির ডায়াবেটিসের ঝুঁকি, ইনসুলিন রেজিস্ট্যান্স, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং
জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অপর্যাপ্ত ঘুম ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ
টাইপ-২ ডায়াবেটিসের প্রধান কারণ। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা অটোফেজি, নিয়মিত ব্যায়াম,
পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি চর্চার মতো অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে অনলাইনেও বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট, ভিডিও ও তথ্য প্রচার করা হয়। এর
মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ডায়াবেটিস সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার
উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, টাইপ-২ ডায়াবেটিস সম্পর্কে সঠিক জ্ঞান এবং ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ মেনে
সঠিক লাইফস্টাইল ফলো করলে ওষুধ ও ইনসুলিন ছাড়াই রোগমুক্ত সুস্থ জীবনযাপন করা সম্ভব। তবে
লাইফস্টাইল ফলো করে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে এলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই
ওষুধ বা ইনসুলিন বন্ধ করা উচিত নয়।

Advertisement
মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন

মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন