Advertisement

ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জয়পুরহাটের ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও সিভিল সার্জন আল মামুন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং এ রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে ডায়াবেটিস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়।

Advertisement
মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন

মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন