Advertisement

অল্প আমলে বিপুল সওয়াব লাভের বিশেষ জিকির

অল্প আমলে বিপুল সওয়াব লাভের বিশেষ জিকির
আমাদের দৈনন্দিন জীবনে কত কাজেই না সময় ব্যয় হয়! জীবিকার পেছনে ছুটতে গিয়ে, সংসারের ব্যস্ততায় কিংবা অবসর কাটাতে গিয়ে জীবনের মূল্যবান সময়ের অনেকটাই হারিয়ে যায়। অথচ সামান্য কিছু সময় ব্যয় করে এমন একটি জিকির করা সম্ভব, যার বিনিময়ে পাওয়া যায় বিপুল সওয়াব, গুনাহ মাফ এবং শয়তানের অনিষ্ট থেকে বিশেষ নিরাপত্তা। এমনই অসাধারণ ফজিলতপূর্ণ একটি জিকিরের কথা জানিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ (সা.)। তা হলো, 

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ : আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই।

রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁরই জন্য। আর তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান। 

হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এই জিকির পাঠ করবে, তার জন্য রয়েছে ১০টি গোলাম মুক্ত করার সমপরিমাণ সওয়াব। তার আমলনামায় ১০০টি নেকি লেখা হবে এবং ১০০টি গুনাহ মুছে দেওয়া হবে।

সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকবে। তার চেয়ে উত্তম আমল আর কেউ করতে পারবে না; তবে সেই ব্যক্তি পারবে, যে এর চেয়ে বেশি পরিমাণে এই জিকির পাঠ করবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩২৯৩) 

আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত জিকির করার এবং এর অফুরন্ত প্রতিদান লাভের তাওফিক দান করুন। আমিন।

Advertisement
মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন

মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন