Advertisement

‎সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও ‎আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

‎সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও ‎আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
‎প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি বাগেরহাট উপকূলবাসীর। ২০০৭ সালের ১৫ নভেম্বর বিভীষিকাময় রাতে বাগেরহাটসহ খুলনা ও বরিশাল উপকূলীয় জনপদে তান্ডব চালিয়েছিল দানবরূপী সুপার সাইক্লোন সিডর। লন্ডভন্ড করে দিয়েছিল দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। সেই রাতের ঝড়-জলোচ্ছ্বাসে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় অঞ্চল পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে। ‎ঘন্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি ধ্বংস করে দেয় উপকূলীয় বেড়িবাঁধ, ঘরবাড়ি, ফসল, গাছপালা, গবাদিপশু, অবকাঠামোসহ সবকিছু। সরকারি হিসাব অনুযায়ী উপকূলে প্রাণহানি হয়েছিল প্রায় তিন হাজার মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন। শুধু এই এক উপজেলাতেই সরকারি হিসবে প্রাণ হরিয়েছিলেন ৯০৮ জন মানুষ। তবে শরণখোলা উপজেলার আওতাধীন সুন্দরবনের দুবলা চরের শুঁটকি পল্লির জেলেদের নিখোঁজের সংখ্যা মিলিয়ে বেসরকারি হিসাবে বাগেরহাট জেলায় মৃত্যুর সংখ্যা প্রায় দুই হাজার। শুধু জনপদই নয় লন্ডভন্ড করে দেয় সুন্দরবনের বিশাল অংশ। মারা যায় রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ অসংখ্য বণ্যপ্রাণী। সুন্দরবনের দুবলার চরে তখন চলছিল শুঁটকি উৎপাদনের ভরা মৌসুম, পাঁটি চরে তখন অবস্থান করছিলেন ১০ হাজারেরও বেশি জেলে। তাদের অনেকেই সন্ধান আজও  মেলেনি। সেদিন রাতের সেই বিভীষিকা আজও তাড়া করে ফেরে উপকূলবাসীকে। ‎ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পার হলেও শরণখোলায় এখনো চোখে পড়ে সিডরের দগদগে ক্ষতচিহ্ন। টেকসই বেড়িবাঁধ না থাকায় সেদিন নাজুক বাঁধ ভেঙে বলেশ্বর নদের জলোচ্ছ্বাসে ধ্বংস্তুপে পরিনত হয়েছিল এই জনপদ। সিডরের ১৯ বছর পর প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৬২ কিলোমিটার উঁচু বেড়িবাঁধ। এর মধ্যে বলেশ্বর নদের তীরে শরণখোলার বগী থেকে মোরেলগঞ্জের ফাসিয়াতলা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নির্মিত বাঁধের পরিমান ২০ কিলোমিটার। বাঁধ হস্তান্তরের তিন বছর যেতে না যেতেই এই এলাকার বাঁধটি ব্যাপকভাবে ভাঙনের মুখে পড়েছে। বলেশ্বর নদের তীর রক্ষাবাঁধের ২৫ কিলোমিটারের মধ্যে প্রায় ১৩ কিলোমিটার মূল বাঁধেই দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এর ফলে সামন্য ঝড়ের আভাস পেলেই বলেশ্বর পারের বাসিন্দাদের মধ্যে দেখা দেয় সিডরের বিভীষিকা। ‎সিডরে স্বজন ও সহায়সম্বল হারানো বলেশ্বর পাড়ের বগী গ্রামের সোলায়মান খাঁন, সাউথখালী গ্রামের মালেকা বেগম, গাবতলা গ্রামর শাহ আলমসহ অনেকেই জানিয়েছেন, প্রতিবছর নভেম্বর মাস আসলেই সিডরের সেই কাল রাইতের কথা মনে পড়ে তাদের। সেইদিন যদি একটা উঁচু এবং টেকসই বেড়িবাঁধ থাকতো তাহলে তাদের এতো ক্ষতি হতো না, শতশত লোক মারা যেতনা। উঁচু বাঁধ হয়েছে ঠিকই, কিন্তু সেই বাঁধ টেকসই হয়নি। নদী শাসন না করে বাঁধ তৈরি করায় বলেশ্বরের ঢেউয়ে প্রতিনিয়ত তা ভেঙে বিলিন হয়ে যাচ্ছে। বাঁধের অবস্থা দেখে এখনো মনে সিডর আতঙ্ক তাড়া করে তাদের। ‎পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, বলেশ্বর নদের তীরের অধিক ঝূঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর মধ্যে শরণখোলার বগী এলাকার প্রায় ৫০০ মিটারে (আধা কিলোমিটার) বালু ভর্তি জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। আরো অনেক এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। স্থায়ীভাবে বাঁধের ভাঙন ঠেকাতে প্রায় ৫০০ কোটি টাকার প্রয়োজন। বর্তমানে প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Advertisement
মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন

মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন