Advertisement

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
যশোরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অংশগ্রহণকারী জেলার গর্বিত সাবেক, বর্তমান ও প্রয়াত খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে সৌখিন ক্রীড়াচক্র, যশোরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌখিন ক্রীড়াচক্র, যশোরের সভাপতি প্রকৌশলী মো. মোস্তফা কামাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌখিন ক্রীড়াচক্রের সাংগঠনিক সম্পাদক কাওসার আলী। এ সময় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০ থেকে ৬০ জন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যশোরের ফুটবলের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য। এ জেলার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে এবং ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ধরে রাখতে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন করতে হবে। পরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অংশগ্রহণকারী যশোরের সাবেক, বর্তমান ও প্রয়াত মোট ৯ জন খেলোয়াড়কে (৫ জন পুরুষ ও ৪ জন নারী) ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Advertisement
মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন

মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে: এমপি জালাল উদ্দিন