রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক সমন্বয় সভা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- যশোর
সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে রাইটস যশোর’র কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের যশোর শাখার ডেপুটি ম্যানেজার এস এম সাদ উদ্দিন।
সভায় বক্তব্য দেন রাইটস যশোর’র ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত এবং রাইটস যশোর’র ডিরেক্টর ট্রেনিং ‘আশ্বাস ‘প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম আজহারুল ইসলাম।
এ ছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য দেন অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্র, উদ্যোক্তা ও ভোজন বাড়ির স্বত্বাধিকারী রুপালি খাতুন, স্বপ্ন বুনন হস্তশিল্পের প্রতিনিধি সোনিয়া পারভীন, অপরূপা হস্তশিল্প, মনিরামপুরের প্রতিনিধি রিতা দত্ত, যশোর নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের প্রতিনিধি জেসমিন আক্তার প্রমুখ।
সভায় ‘আশ্বাস’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাইটস যশোর’র ডিরেক্টর ট্রেনিং ও প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম আজহারুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন রাইটস যশোর’র ‘আশ্বাস’ প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট (সেলফ এমপ্লয়মেন্ট) বিপ্লব কুমার রাহা এবং সাইকোসোশ্যাল কাউন্সেলর তন্দ্রা দাস। সমগ্র কর্মসূচির সঞ্চালনায় ছিলেন ‘আশ্বাস’ প্রকল্পের কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি।
জনপ্রিয়


















