Advertisement

মহিউদ্দিন ঝাড়ুসহ ১০ জনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় কমিটি

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
মহিউদ্দিন ঝাড়ুসহ ১০ জনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় কমিটি
 জাতীয়তাবাদী দলের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু সহ ১১ জন যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্বীয় পদে বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি মো. ইসমাইল হোসেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন ঝাড়ু, মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ, কুলাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কয়েছ আহমেদ, কসবা উপজেলার আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বী, আখাউড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহতাজ চৌধুরী ঈমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী, ইজ্জাদুর রহমান, সদস্য সিপার আহমেদ এবং কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূঁইয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এসব বহিস্কারাদেশের বিপরীতে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্বীয় পদে বহাল করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জনপ্রিয়
Advertisement
ভবদহের ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি

ভবদহের ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি