Advertisement

নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে বিশাল মশাল মিছিল

নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে বিশাল মশাল মিছিল

ডিসেম্বরে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে বিশাল মশাল মিছিল করেছে শার্শা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর-১ আসনের ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে এ মিছিল বের হয়।

মশাল হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিলে ‘নুরুজ্জামান লিটন ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না, আপা আপা করিস না, তোদের আপা আসবে না- সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

মিছিলটি বেনাপোল বল্ড ফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল বন্দরের চেকপোস্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।

সংক্ষিপ্ত সভায় বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, গণতন্ত্র, শান্তি, জননিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

মশাল মিছিলে  উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাহ উদ্দিন আহম্মেদ,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম-আহবায়ক আল মামুন বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয়
Advertisement
নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে বিশাল মশাল মিছিল

নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে বিশাল মশাল মিছিল