Advertisement

রাজবাড়ীতে ৫টি ওয়ান শুটারগান উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ীতে ৫টি ওয়ান শুটারগান উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক ২টি অভিযানে ৫টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, কার্তুজ ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র কেনাবেচার অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) ভোরে সদর থানা এলাকায় এই অভিযান চালানো হয়। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ৪৫ মিনিটে বড় বাজার ০২ নম্বর রেলগেট এলাকায় অবস্থান নেয় ডিবির একটি টিম। পরে ভোর ৫টা ১০ মিনিটে গোদার বাজার ঘাট সংলগ্ন উড়াকান্দা বিচের অন্তর মোরাগাছি বাঁধে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন মো. জালাল প্রামাণিক ওরফে জাকির ওরফে হালিম (৩৭)। তিনি গোয়ালন্দঘাট থানার চরদেলুন্দি গ্রামের মৃত আবজাল ওরফে আয়নাল প্রামাণিকের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ৩টি ওয়ান শুটারগান, ৩টি ১২ বোরের কার্তুজ, ৪১.০৩ রাউন্ড গুলি, ১টি মোটরসাইকেল, ১টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন জব্দ করা হয়। এছাড়া একই দিনে উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ২টি ওয়ান শুটারগান উদ্ধার করে ডিবি। ডিবি আরও জানায়, গ্রেফতারকৃত জালালের বিরুদ্ধে ২টি খুনের মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয়