Advertisement

পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু

পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু
সাজেকসহ পার্বত্য অঞ্চলের পর্যটন অচলাবস্থা কাটাতে নেওয়া হচ্ছে উদ্যোগ। পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতে সৃষ্ট সংকট ও দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু চৌধুরী জেরি। তিনি বলেন, সশস্ত্র সংগঠনগুলোর অপতৎপরতার কারণে তিন বছরেরও বেশি সময় ধরে বান্দরবানে পর্যটকদের আগমন বাধাগ্রস্ত হয়েছে। এতে পর্যটন খাতে ব্যাপক ক্ষতি হয়েছে, যার পরিমাণ ভাষায় প্রকাশ করা কঠিন। নতুন করে সাজেককে কেন্দ্র করেও পর্যটন খাতে অচলাবস্থা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন, খাগড়াছড়ির আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত। সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি; খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা; মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সুধীজন। মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি, পর্যটনশিল্পের সম্ভাবনা ও সংকট, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।
জনপ্রিয়