Advertisement

রাজবাড়ীতে ৮৮৯০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে ৮৮৯০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
রাজবাড়ীতে ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ইয়াবার একটি বড় চালান নিয়ে একজন মাদক কারবারি বাসযোগে পাটুরিয়া ফেরিঘাট হয়ে ফরিদপুরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুরস্থ ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের খানখানাপুর রেলগেট সংলগ্ন জাবেদের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশিকালে এক যাত্রীর কোলের উপর থাকা ট্রাভেল ব্যাগ নিয়ে সন্দেহ হলে উপস্থিত সাক্ষীদের সামনে তার ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৪৩ টি নীল রঙের জিপার ব্যাগের ভিতর থেকে সর্বমোট ৮,৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ ৬৭ হাজার টাকা এবং ওজন ৮৮৯ গ্রাম। এ সময় তার কাছ থেকে ০১ টি INFINIX-X6531 মডেলের স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল হাসান প্রিন্স (৪০) রাজবাড়ী সদরের ভান্ডারিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে ঢাকা থেকে ইয়াবাগুলো ক্রয় করে নিজ এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।