যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদে শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এসময় ওই এলাকার ধানক্ষেতের মধ্যে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যক্তিকে পালিয়ে যেতে দেখে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।


















