সাংবাদিক মুসার মায়ের মৃত্যু, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের শোক

সাংবাদিক মুসার মায়ের মৃত্যু, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের শোক
দৈনিক লোকসমাজের জ্যেষ্ঠ সাংবাদিক, প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মীর মঈন হোসেন মুসার মা শামছুন্নাহার বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১০ অক্টোবর) বাদ জোহর শংকরপুর বটতলা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে বটতলা মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম। আরো বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
জনপ্রিয়