Advertisement

যশোরে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

যশোরে ইয়াবাসহ ইউপি সদস্য আটক
যশোরের বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম সরদার নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মনিরুল ইসলাম দোহাকুলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং খলশী গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে। পুলিশ জানায়, অভিযান চালিয়ে তাঁকে আটকের পর তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। বাঘারপাড়া থানার‌ নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।