ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পাকা সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পালানোর সময় স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন কর্ণফুলী ব্রাইট স্টার মডেল স্কুল ঘটে।
আটক যুবকের নাম মো. আরিফ হোসেন (২০)। তিনি ঘনি বিস্টপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানিয়েছেন, আটক আরিফ হোসেন ছাত্রলীগের কর্মী। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
যেকোনো পরিস্থিতিতে রুহিয়া থানা পুলিশ সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
জনপ্রিয়


















