Advertisement

রাঙ্গুনিয়ার পরিত্যক্ত ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

রাঙ্গুনিয়ার পরিত্যক্ত ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্পদগুলো পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শূন্যের জায়গায় নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র বা চক্রান্ত ছিল। আমরা দায়িত্বে আসার পর সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এই সরকার দায়িত্বে আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, সরকারের সব স্থাপনা বা সম্পদগুলো যেন সঠিক ব্যবহারের আওতায় আনা হয়।’ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়াস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ‘ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিত্যক্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘যেহেতু আমাদের সরকার একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তাই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্যান্য সম্পত্তিগুলোর সদ্ব্যবহার করা হবে। এই ইস্টার্ন কেমিক্যালের ১০ একর জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে।অতএব, আমরা রাষ্ট্রের এমন ক্ষতি আর হতে দেব না।’ তিনি আরও বলেন, ‘কিভাবে এই ১০ একর জায়গায় নতুন করে প্রজেক্টের মাধ্যমে রাষ্ট্রের জন্য কিছু করতে পারি এবং স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যায় আমাদের সেটাই উদ্দেশ্য। ঢাকায় গিয়ে আলোচনা করে এলাকার জন্য যেটা সর্বোত্তম, সেটাই আমরা করব।’ এসময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘ইস্টার্ন কেমিক্যালের এই পরিত্যক্ত জায়গা ও কারখানা প্রজেক্টের মাধ্যমে কীভাবে কাজে লাগানো যায়, আমরা তা দেখছি। দুদিনের চট্টগ্রাম সফরে ট্রাস্টের অন্যান্য সম্পত্তিও আমরা একইভাবে সরেজমিনে পরিদর্শন করব।’ পরিদর্শনকালে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে রাঙ্গুনিয়ার জিয়া নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধি স্থলে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদ জিয়া কমপ্লেক্সে অবস্থিত এতিম ও দুস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ। ক্যাপসন: রাঙ্গুনিয়াস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ‘ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান।
জনপ্রিয়
Advertisement
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি