বকশীগঞ্জে সুফলভোগীদের ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- বকশীগঞ্জ, জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিআরডিবির সুফলভোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বকশীগঞ্জ উপজেলার উদ্যোগে বিআরডিবির হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
বিআরডিবির অফিস সূত্রে জানাযায়, প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। এ প্রশিক্ষণের মাধ্যমে সুবিধাভোগী সদস্যরা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।
প্রশিক্ষণ শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান বিভিন্ন বিষয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি)’র যুগ্মসচিব মিজ নাদিরা হায়দার।
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন জেলা বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া, জেলা উপপ্রকল্প পরিচালক মো: মামুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউল ইসলাম, উপজেলা গ্রাম সংগঠক মো: রুহুল আমিন ও কর্মকর্তা- কর্মচারিসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সুফলভোগী সদস্যরা।
জনপ্রিয়



















